শুক্রবার, ২০২৬ অক্টোবর ৩০ | ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু জাতীয় বিড়াল দিবস আজ প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার শিশুর হাত-মুখ চেপে দোকানে নিয়ে যান ইয়াসিন, ধর্ষণের পর দিলেন ২০ টাকা ৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল জাইমা রহমানের জন্মদিনে ৬০০ ছাত্রীকে সাইকেল উপহার ৩ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার এক মাকে কুপিয়ে হত্যা, মেয়ে আটক বিরোধীদলে থাকতেই কবর দিতে বাধা, রাষ্ট্রক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারা সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়েন স্ত্রী-মেয়ে-বোন শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মসজিদের ইমামের যাবজ্জীবন অপরাধী শিক্ষকদের বাঁচাতে সত্য আড়াল করলে মাদ্রাসার চূড়ান্ত ক্ষতি হবে: শায়খ আহমাদুল্লাহ ‘মাদরাসায় শারীরিক শাস্তি বা অনুপযুক্ত স্পর্শ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়’
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ অক্টোবর ২৬, ০৪:১৫ অপরাহ্ন
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল
৯৯৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন অভিনেতা শিমুল

মঞ্চ ও টিভি নাটকের পরিচিত মুখ অভিনেতা সুজাত শিমুল। সম্প্রতি বিয়ে করেছেন তিনি। তার স্ত্রী জান্নাতুন নেছা থিয়েটার ও আবৃত্তিকর্মী। গত ১৭ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দুজনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

অবশ্য বিয়ের থেকেও বড় আলোচনার জন্ম দিয়েছে তাদের বিয়ের দেনমোহরের অঙ্ক। দেনমোহর ছিল মাত্র ৯৯৯ টাকা। দেনমোহর হিসেবে এই সংখ্যাটাই কেন বেছে নিলেন এবং এর পেছনে কারণগুলোই বা কী, সম্প্রতি তা নিয়ে মুখ খুলেছেন সুজাত শিমুল।

এই ব্যতিক্রমী অঙ্ক নির্ধারণের পেছনে বিশেষ ভাবনা রয়েছে জানিয়ে সুজাত শিমুল বলেন, ‘আমরা যখন বিয়ের সিদ্ধান্ত নিই, তখন ভাবছিলাম, কাবিনটা হবে একটা ইউনিক নম্বর, যা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। আমরা বিয়েকে জীবনের খুব প্রয়োজনীয় একটি অংশ মনে করি। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন একটি অধ্যায় শুরু হয়, একধরনের পরিপূর্ণতা আসে। সেই প্রয়োজনীয়তার জায়গা থেকেই আমাদের দৈনন্দিন জীবনে বিপদ-আপদে যে ৯৯৯ নম্বরে ফোন করি, সেখান থেকেই ট্রিপল নাইনের ধারণাটা আসে।’

এর পেছনে একটি প্রতীকী ব্যাখ্যাও দাড় করান অভিনেতা। তার মতে, তিনটি ৯ পাশাপাশি থাকলেও পরের ঘরে শূন্যস্থান থেকে যায়। এটি মানুষের জীবনের অপূর্ণতার প্রতীক।

সুজাত শিমুল বলেন, মানুষের জীবন কখনোই পুরোপুরি পরিপূর্ণ হয় না; কোথাও না কোথাও কিছু ঘাটতি থেকেই যায়। হাজারের ঘর পূর্ণ না হওয়ার বিষয়টিও তাই তাদের ভাবনায় বিশেষ তাৎপর্য বহন করেছে।

আরেকটি মজার কারণ হলো অভিনেতার শ্বশুরের পুলিশের চাকরি। সুজাত শিমুলের শ্বশুর পুলিশে চাকরি করতেন। ৯৯৯ নম্বরটির সঙ্গে পুলিশের এই সম্পর্কও দেনমোহরের অঙ্কটি বেছে নেওয়ার অন্যতম কারণ।

তবে ৯৯৯ টাকা দেনমোহরের সিদ্ধান্তের সবচেয়ে বড় কারণ খোলাসা করে সুজাত শিমুল বলেন, ‘সবচেয়ে বড় যে বার্তা দিতে চেয়েছি, আমরা বিয়েতে কাবিন করতে গিয়ে এত লাখ টাকা, এত লাখ টাকা—এর মধ্যে যেন মনে হয়, একটা বিনিময় কিংবা আস্থা-অনাস্থার বিষয় সামাজিকভাবে হয়ে আসছে। আমার কাছে মনে হচ্ছে, নারী হিসেবে একটা সাহস—৯৯৯ টাকা কাবিনে বিয়ে করছে। অনেক কিছু মিলেই এই ৯৯৯ টাকার ভাবনাটা এসেছে।’ 

এই অভিনেতা বলেন, পরিবার ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে সীমিত পরিসরে বিয়ের আয়োজন করায় সবাইকে আমন্ত্রণ জানাতে পারেননি। এ জন্য দুঃখ প্রকাশ করে তিনি জানান, আগামী ডিসেম্বরে সবার অংশগ্রহণে বিয়ের মূল আয়োজন সম্পন্ন করার তাদের পরিকল্পনা রয়েছে। 

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।